বিরামপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা
দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও মুদি দোকানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইসমাইল হোসেন ও র্যাব-১৩-এর একটি দল উপস্থিত ছিল।
অভিযানে পৌর শহরের পুরাতুন বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন করায় বিদ্যুৎ অয়েল মিলকে ২০ হাজার টাকা, বিপ্লব অয়েল মিলকে ৫ হাজার টাকা এবং রেলগুমটি এলাকায় যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে বেলাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, নিয়মিত বাজার তদারিকর অংশ হিসেবে বিরামপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়েছে। এ সময় দুটি তেলের মিল এবং একটি মুদি দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭০০ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, পণ্য কেনার সময় অবশ্যই যাচাই-বাছাই করে পণ্য কিনতে হবে। কোনো ধরনের অপরাধ আপনাদের নজরে এলে তাৎক্ষণিভাবে আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে জানান।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied