রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কর্মশালা শুরু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১৫ দিনব্যাপী ‘অফিস পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) রুয়েটে ইনস্টিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনলোজির (আইআইসিটি) উদ্যোগে সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল কনফারেন্স রুমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিটি পরিচালক ও ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের পরিচালক ড. মো. আলী হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা, আইআইসিটি সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডীন যন্ত্রকৌশল অনুষদ অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভাগ/দপ্তর/শাখা প্রধানবৃন্দ প্রমুখ।
১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied