ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কেশবপুরে ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২২-৬-২০২১ বিকাল ৫:৫০

যশোরের কেশবপুর  উপজেলায় ২৩ হতে ৩০ জুন পর্যন্ত  লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। কেশবপুর উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় ৬ জনের মৃত্যু হওয়ায় মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান. সুধীসমাজ ও সাংবাদিদের সমন্বয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেশবপুর উপজেলায় এক সপ্তাহ লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। পথচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমুখ। 

সভায় জানানো হয়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না। কেশবপুর পৌরসভায় সকল হোটেল-রেস্তোরাঁসহ চায়ের দোকান বন্ধ থাকবে। কোথাও কেরমবোর্ড খেলা যাবে না। জরুরি প্রয়োজনে কাঁচামালের দোকান সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ডাক্তারের চেম্বার ও ওষুধের দোকান খোলা থাকবে। বিশেষ করে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ও বাগদাহ গ্রামকে লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন, লকডাউন চলাকালে সকল প্রকার স্বাস্থ্য বিধিনিষেধের ওপর গুরুত্ব দেয়া হবে। প্রয়োজনে লকডাউন চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ