রাজশাহীর বালাজান স্কুলের ৬ শতক জমির হদিস নেই
রাজশাহী কোর্ট স্টেশন এলাকার বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুদানে পাওয়া ৬ শতক জমির হদিস পাওয়া যাচ্ছে না। কোথায় আছে জানেন না প্রধান শিক্ষক বা কমিটির সভাপতি কেউ-ই। স্কুলের আশপাশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জমির মালিকের অভিযোগ, স্কুলের আশপাশে জমি মাপতে গেলেই স্কুল কর্তৃপক্ষ সেখানে বাগড়া পাকায় (বাধা দেয়)। তারা প্রশাসন দিয়েও হয়রানি করছে প্রতিনিয়ত।
জানা যায়, স্কুলের মোট জমির পরিমাণ ১.৬৩ একর। এরমধ্যে বালাজান নেসা পরিবারের কিনে দেয়া ২৬.৭৫ শতক জায়গা রয়েছে, যা দিয়ে স্কুল শুরু হয়েছিল ১৯৮৭ সালে। এরপর রয়েছে অনুদানের ৬ শতক জায়গা, যা স্কুল এলাকার কচি ও কমলের বাবা মরহুম আব্দুস সামাদের দান করা (দাগ নং ২২৭১)। স্কুলের সম্পত্তির বাকি অংশ জেলা প্রশাসকের দেয়া অর্পিত সম্পত্তি ১৩০ শতক (খতিয়ান খ শ্রেণির, ২২৭৩- ৯০ শতক, ২২৭০ - ১৭.৮৪ শতক এবং ২২৭১- ২০.৯৪ শতক)।
কর্তৃপক্ষের মতে, স্কুলের সকল কার্যক্রম ঠিক থাকলেও নেই সীমানা প্রাচীর। এটি নিয়েও এলাকাবাসী ও অভিভাবকদের রয়েছে অভিযোগ। কারণ, এটি একটি বালিকা বিদ্যালয়।
সীমানা প্রাচীর না থাকার বিষয়টি জিজ্ঞাসা করলে স্কুলের প্রধান শিক্ষক তাজরুল ইসলাম বলেন, স্কুলের মোট জমি আমাদের দখলে নেই। তাই সীমানা প্রাচীর দিতে সমস্যা হচ্ছে। আব্দুস সামাদের দান করা ৬ শতক জায়গা ২২৭১ নম্বর দাগে আছে। কিন্তু সেটি এই দাগের কোনদিকে তা উল্লেখ নেই। বিধায় আমরা এটা শনাক্ত করতে পারছি না। তবে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাথে আমার কথা হয়েছে। তিনি রাজশাহীতে ফিরে সীমানা প্রাচীরের ব্যবস্থা করে দিতে চেয়েছেন।
বিষয়টি নিয়ে বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল বাতেন বাবু বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারেন। কারো জায়গা জমিতে বাধা প্রদান করা হয়নি। বরং স্কুলের জায়গা দখলের পাঁয়তারা করছে একটি মহল। এ উদ্দেশ্যে স্কুলের সামনে রাতের আঁধারে কে বা কারা বালু ফেলেছে।
উল্লেখ্য, ১৯৮৭ সালে স্থাপিত এই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বর্তমানে ছাত্রী সংখ্যা ৭৭০ জন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ২৫ জন কর্মরত রয়েছেন।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied