ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আটকে রেখে পালাক্রমে স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনায় ৪ জন আটক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ৩:৫৪

গত ২৬ মার্চ রাতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার পীরেরবাড়ি মন্দির থেকে গান শুনে মামা বাড়ি যাওয়ার পথে জোরপূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে নগ্ন করে ভিডিও করে কতিপয় দুর্বৃত্তরা। অত:পর স্কুল ছাত্রীকে নেশা খাইয়ে পালাক্রমে সারারাত গণধর্ষণ করে। পরের দিন অন্যত্র লাউড স্পীকার বাড়িয়ে তিনদিন ধরে পালাক্রমে আবারো ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম জানালা ভেঙ্গে পালিয়ে পাশের বাড়ি আশ্রয় নেয়।

চাঞ্চল্যকর ও আলোকিত এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জন কে ঢাকা, গোপালগঞ্জ ও মাদারীপুরের শিবচর থেকে আটক করা হয়। এরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পলটানা গ্রামের কালু বাড়ৈর ছেলে গোপাল বাড়ৈ (৩০), খোকন বাড়ৈর ছেলে অটল বাড়ৈ (২২), প্রতাপ চন্দ্র বাড়ৈর ছেলে প্লাবন বাড়ৈ (২৫) এবং মশুরিয়া গ্রামের নারায়ন বালার ছেলে বরুন বালা (২৩)।

রোববার (১০ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় মাদারীপুর র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান মাদারীপুর র‌্যাব ৮ এর দায়িত্বে থাকা কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা। তিনি আরোও জানান উক্ত আসামীরা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী। এদের নামে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এই ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু