ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারী ও খাবার বিক্রি বন্ধের আহবান ক্যাবের


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ৩:২৯
রমজানের আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) ঘোষনা করেছিলো চট্টগ্রামে রাস্তায় ও উন্মুক্ত স্থানে ইফতারী বিক্রি বন্ধ করা হবে। ঠিক একই ভাবে রমজান উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ক্যাব এর পক্ষ থেকে উন্মুক্ত স্থানে ইফতারী ও খোলা খাবার বিক্রি বন্ধে সুপারিশ করা হয়েছিল। কিন্তু রমজান শুরু হয়ে এক তৃতীয়াংশ অতিক্রান্ত হতে চললো, উন্মুক্ত ইফতার ও খোলা খাবার বিক্রি বন্ধ হয়নি। রাস্তা-ঘাটে অতিরিক্ত খোড়াখুড়ি, নির্মান কাজ চলমান থাকায়, সিটি করপোরেশনের নালার ময়লাগুলি তুলে শুকানোর কারনে এক পর্যায়ে এগুলি আবার ধুলাবালিতে পরিনত হয়ে চট্টগ্রামের বাতাস-আবহাওয়া দৃষিত হচ্ছে। আর এ বিষাক্ত ধুলিকনা উন্মুক্ত খাবারে গিয়ে নানা জীবানু অনুজীবে পরিনত হয়ে মানুষের খাবারকে বিষাক্ত করছে। যার কারনে ঢাকার মতো চট্টগ্রাম নগরীতে ডায়রিয়া, জন্ডিস, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হবার খবর পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এ অবস্থায় রমজানে রাস্তায় ও উন্মুক্ত স্থানে ইফতারী বিক্রি বন্ধ করা, ধুলাবালির প্রকোপ বন্ধে রাস্তায় পানি ছিটানোর দাবি জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষনকারী জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।
 
১১ এপ্রিল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, ও সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ উপরোক্ত দাবি জানান।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বায়ু দুষনের কারনে বিপদ সীমার মধ্যে থাকা ঢাকা মহানগরীর পরের অবস্থানে চট্টগ্রাম হলেও কার্যত এখানে বায়ু দুষণ রোধে সরকারী-বেসরকারী কর্তৃপক্ষের তেমন কোন কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। নির্মান কাজের ধুলাবালি, কলকারখানা ও যানবাহনের কালো ধোয়ায় নগরীর পুরো পরিবেশ হুমকির সম্মুখীন। এর বাইরে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপনণের মতো মারাত্মক সামাজিক ব্যাধি। হোটেল-রেস্তোরা ও খাবারে দোকানগুলিকে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে বারবার জরিমানা করা হলেও অপরাধের মাত্রা কমছে না। এর বাইরে যত্রতত্র খাবারের দোকান, ফটপাত ও রাস্তায় উন্মুক্ত খাবারের দোকানের ছড়াছড়ি হলেও নগর প্রশাসনের এ খাতে কোন রকম শৃংখলা বিধানের তৎপরতা দৃশ্যমান নয়। রাস্ট্রীয় মান নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর লাইসেন্স ছাড়া খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রির রমরমা ব্যবসা চলমান। রমজান উপলক্ষে ঘি, সেমাই এর মতো শত শত মৌসুমী খাদ্য ব্যবসায়ীর উৎসবে ভরপুর। অনেকটাই পুরো নগরী যেন খাদ্যে ভেজালের হাট। যার কারনে জনস্বাস্থ্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন নির্মান কাজে পরিবেশ সুরক্ষায় নির্মান কাজ চলমান থাকলে রাস্তায় পর্যাপ্ত পানি ছিটানোর বিধান থাকলেও চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে ও নির্মান কাজের কারনে ধুলাবালির প্রকোপ অনেকাংশে বেড়ে বেছে। কিন্তু কোন কর্তৃপক্ষ থেকে পানি ছিটানোর কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। পাহাড় কাটা, পুকুর ভরাট, প্রাণ-প্রকৃতি ধ্বংস করার উৎসব থামানোর কোন পদক্ষেপ দেখা না গেলেও সরকারের কিছু কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিরোধী অপতৎপরতা দৃশ্যমান। যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে মতপ্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির