সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছাত্রলীগ কর্মীর পরিবারের পাশে সাংসদ শিবলী সাদিক
দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছাত্রলীগ কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি।
সোমবার দুপুরে উপজেলার শ্যামপুর, কাঁচদহ ও নারায়নপুর গ্রামে গিয়ে নিহতদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে নিহত কিবরিয়া, সাব্বির ও রিপনের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মেগফেরাত কামনা করেন তিনি।
এসময় সাংসদ শিবলী সাদিক শোকার্ত ৩টি পরিবারের সাথে কথা বলেন ও আর্থিক সহযোগীতা করেন এবং তাদেরকে সান্তনা ও সমবেদনা জানিয়ে সাংবাদিকের বলেন, এ ঘটনায় আমি খুবই মর্মাহত। এই দুর্ঘটনা আমার মনে, কঠিন দাগ কেটে গেছে। যারা চলে গেছেন তাদের তো আর ফেরানো যাবে না।
তবে তাদের পরিবারের দায়িত্ব নিজের কাধে তুলে নিলাম। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে ৩ জনকে চাকরি দিবেন বলে প্রতিশ্রুতি দেন সাংসদ শিবলী সাদিক।
এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, সেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক আবুল বাসার সবুজ, ছাত্রলীগ সভাপতি রুবেল বাবু, সাধারণ সম্পাদক শামিম মিয়া, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদসাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ দিবাগত রাত ১২ টায় ছাত্রলীগ কর্মী কিবরিয়া, সাব্বির ও রিপন মোটরসাইকেলে করে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ যাবার পথে আলমনগর বাজার এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied