টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ঝরল ৩ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোরিকসা চালক নানা-নাতি ও মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মহাসড়কের হাতিয়া নামক এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৫৩), তার মেয়ে তাহমিনা (২৫) ও তাহমিনার এক বছরের শিশু ছেলে তাওহিদ।
স্থানীয়রা জানান, নিহত তায়েবুল হোসেন ঘাটাইলের গারট্ট থেকে তার মেয়ে ও শিশু নাতিকে নিয়ে অটোরিকসাযোগে হাতিয়ায় মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হাতিয়ার অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা লেগে অটোরিকসার বৃদ্ধ চালকসহ তার মেয়ে ও শিশু নাতি ঘটনাস্থলে নিহত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আসছিল। এ সময় অটোরিকসা চালক দুজন যাত্রী নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন। তখন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়। পরে স্বজনরা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied