ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাড়িঘর ভাংচুরের অভিযোগ
ইউপি নির্বাচনের দ্বন্দ্বের জের ধরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনার তিন দিন পরও মামলা নেয়নি কাশিয়ানী থানার পুলিশ বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
শনিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ওই ইউনিয়নের তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান ও তার ভাইসহ ১১ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ মান্নান শিকদার।অভিযোগ ও ভূক্তভোগীরা জানান, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বদরুল আলম বিটুলের নির্বাচন না করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেরদাউস হোসেনের নির্বাচন করায় মান্নান শিকদার ও তার পরিবারের সদস্যদের সাথে বিটুলের দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এরই জের ধরে শনিবার রাতে ইউপি চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল ও তার লোকজন লোহার রড, চাপাতি, শাবল, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে মান্নান শিকদারের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। বাঁধা দিতে গেলে বাড়িতে থাকা মান্নান শিকদার (৬৫) ও তার স্ত্রী ডলি বেগমকে (৫০) এলোপাতাড়ি মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল বলেন, ‘আমি ভাংচুরের বিষয় কিছুই জানি না। তারা আমার ভাগ্নেকে মারধর করেছে। হয়তো তারা নিজেরা ভেঙে আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করার চেষ্টা করছেন।’
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, ‘ভূক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে তাদের পূর্ণাঙ্গ অভিযোগের প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনানুগভাবে মামলা রেকর্ড করবো।’
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied