ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় প্রায় তিন লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১১-৪-২০২২ বিকাল ৫:২৭

খুলনা মহানগরীর মির্জাপুর এলাকা থেকে প্রায় তিন লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়। গ্রেফতার দুজন সিলেটের এবং অপরজন বাগেরহাটের বাসিন্দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার (ডিসি) বিএম নুরুজ্জামান এ খবর নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ লাখ ৮৩ হাজার টাকার জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এখনো অভিযান চলছে। ঈদ মার্কেটে তাদের জাল নোট ছড়ার টার্গেট ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী কেএমপির এডিসি খন্দকার লাবনী বলেন, নগরীর ১৯নং মির্জাপুর রোডের বাসিন্দা শফিকুল ইসলাম মানিকের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বাগেরহাটের বাসিন্দা মো. সাঈদ মোল্যা (৩৫) বসবাস করত। তার বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার দুই সহযোগী সিলেটের কুলাউড়ার বাসিন্দা মো. জমির উদ্দিন (৩৯) ও মো. সানি আহমেদকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গতকাল জাল নোটের চালানটি খুলনায় ঢুকেছে। ঈদ মার্কেটকে টার্গেট করে তারা জাল নোট ছাড়ার পরিকল্পনা নিয়েছিল। জনসমাগম ও ভিড় দেখে সেখানেই অল্প টাকার মালামাল কিনে এক হাজার টাকার নোট দিত। এভাবেই বিনিময় করে বাজারে জাল টাকা ছাড়ত তারা।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার