ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ১:৪০

সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মধুখালী উপজেলা সার বিক্রেতা সমিতি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন, মধুখালী থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।
 বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত করতে হবে। একই সঙ্গে আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাদের ব্যবসা চালু রাখতে প্রয়োজনীয় নিবন্ধন বা অনুমোদনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
 মানববন্ধনে মধুখালী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোঃ জাকির হোসেন লিটন বলেন, “সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করা হবে এবং তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা হবে। এই ঘোষণায় সার বিক্রেতা পরিবারের প্রায় ৪৪ হাজার মানুষ দুশ্চিন্তায় পড়েছেন।”
 তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সার সরবরাহ করছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যবসা টিকিয়ে রেখেছি। সার সিন্ডিকেটের বিরুদ্ধেও আমরা লড়াই করেছি। অথচ সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আমাদের ব্যবসা ও পরিবার—দুই-ই বিপদের মুখে পড়বে।”
 তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করা হলে সার সরবরাহে মারাত্মক বিপর্যয় ঘটবে। এর প্রভাব পড়বে দেশের কোটি কৃষকের ওপর। 
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সার বিক্রেতা সুব্রত দাস, মোঃ রফিকুল ইসলাম মুকুল, রফিকুল ইসলাম, আবুল খায়ের, ইব্রাহিম মুন, খায়রুল ইসলাম, আব্দুল লতিফসহ অনেকে।

Aminur / Aminur

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল