ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে ষড়যন্ত্রমুলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ৩:৪৭

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের কাজী মোঃ শহিদুল্লাহকে নিয়ে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্রমুলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে হরগজ বাজার থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
এসময় এলাকাবাসী জানান, কাজী শহিদুল্লাহ একজন সৎ ও ভাল মানুষ। তিনি সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। সম্প্রতি তিনি এলাকার কয়েকশো জনসাধারণকে সাথে নিয়ে হরগজ গরুর হাটের হাসিলি কমানোর প্রতিবাদ করেন। পরে হাসিলি ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। এছাড়া তিনি হরগজ এলাকায় একটি ব্রিজের এক পাশে অবৈধভাবে ভরাট করা মাটি সরিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার দাবীতে মানববন্ধন করেন। এঘটনায় যারা ব্রিজের মাথায় মাটি ফেলে জায়গা দখল করার মাধ্যমে ব্রিজের অন্য পাশের কৃষকদের ব্যাপক ক্ষতি সাধন করে আসছিল,তারাই শহীদুল্লাহ এর উপর ক্ষিপ্ত হয়ে তার সুনাম নষ্ট করার জন্য সামাজিক মাধ্যমে ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।  
কাজি মোঃ শহিদুল্লাহ বলেন, আমি আমার এলাকার মানুষের পক্ষে কাজ করি। সব সময় ন্যায়ের জন্য নিজেকে উৎসর্গ করে আসছি। এতে এলাকার কিছু দুষ্কৃতিকারী আমাকে সমাজের কাছে হেয়-প্রতিপন্ন ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। গত কয়েকদিন আগে আমি আমার বাড়িতে কাজ করতে ছিলাম তখন আমার হাতে একটি হাতুরি ছিল। দুষ্কৃতিকারীরা আমার সেই ভিডিও নিয়ে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি বিষয়টি তদন্ত করে যেন দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। 

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার