শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যা দিবস পালিত হয়।বুধবার (০৮ অক্টোবর )দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে “আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস,শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুনসহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে অর্ধ শতাধিক কন্যা শিশু ও ২০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকল কে প্রতিপাদ্য বিষয়ের উপরে শপথ বাক্য পাঠ করানো হয়। কন্যা শিশুরা যেন, নিজেদের কে সমাজে ভাল ভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সমাজের সর্বস্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যেন প্রতিটি কন্যা শিশু নিরাপদে থাকে কোন ধরণের বৈষমের শিকার না হয়।
Aminur / Aminur
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ