ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

মসজিদের পুকুরের মাছ লুট, চরম হতাশায় গুচ্ছগ্রামবাসী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ১২:২৭

জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া গুচ্ছগ্রামে মসজিদের উন্নয়ন তহবিলের জন্য চাষকৃত মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজনের বিরুদ্ধে। বুধবার ভোরে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকারিয়া হোসেনের নেতৃত্বে একদল লোক পুকুরে জেলে নামিয়ে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।
স্থানীয়রা জানান, আঁওড়া গুচ্ছগ্রামের ‘চ্যানরাল’ নামের ওই পুকুরে (দাগ নং: ৫৮৫) প্রায় তিন মাস আগে মসজিদের উন্নয়ন তহবিল গঠনের উদ্দেশ্যে মাছ চাষ শুরু হয়। গ্রামবাসী মিলে প্রায় ৫০ হাজার টাকার রুই, কাতলা, মৃগেল, হাঙ্গরী ও সিলভার কার্প প্রজাতির মাছের পোনা ছাড়েন। নিয়মিত খাবার ও পরিচর্যার মাধ্যমে মাছগুলো বড় হচ্ছিল। কিন্তু বুধবার ভোরে হঠাৎ জাকারিয়া হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল পুকুরে নেমে অন্তত ১০ মণ মাছ তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
মসজিদের ইমাম ছানোয়ার হোসেন বলেন,ফজরের নামাজ শেষে বাড়ি ফিরেই দেখি খোরশেদ, জাকারিয়া, রিপন, মোজা, ইকবালসহ অনেকেই আমাদের পুকুরে মাছ ধরছে। বাধা দিলেও তারা শোনেনি। অন্তত ৪০ হাজার টাকার মাছ তারা লুট করেছে। স্থানীয় নারী শিরিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার স্বামী সাইদুর রহমানসহ গ্রামের মুসল্লিরা মসজিদের উন্নয়নের জন্য পুকুরে মাছ চাষ করেছিল। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু লোক দখল নিতে চায়। আজ তারা জেলে নামিয়ে সব মাছ ধরে নিয়ে গেছে।
একই অভিযোগ করেছেন গ্রামবাসী সালমা বেগম, আমিছা বিবি, তাইরুল ইসলাম, ববি বেগমসহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘চ্যানরাল পুকুর’টি মূলত একটি সরকারি (ভিপি) পুকুর। ২০২৪ সালে কালাই উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি সানোয়ার হোসেন ছানা এটি ইজারা নেন। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি পুকুরটি আঁওড়া গুচ্ছগ্রাম জামে মসজিদ কমিটিকে দান করেন। এরপর থেকেই মসজিদ কমিটি নিয়মিতভাবে পুকুরটির রক্ষণাবেক্ষণ ও মাছ চাষ করে আসছিল। মসজিদ কমিটির সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, পুকুরটির ডিসিআরসহ বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে। এটি মসজিদের পবিত্র সম্পদ। গ্রামের মানুষ মিলে আমরা চাষ করছিলাম। অথচ বুধবার সকালে জাকারিয়ার নেতৃত্বে একদল লোক ১০-১৫ মণ মাছ জোরপূর্বক ধরে নিয়ে গেছে। আমরা এর ন্যায়বিচার চাই।
অভিযুক্ত জাকারিয়া হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনাটি আমরা জেনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, ওই পুকুরটি একটি ভিপি পুকুর, যা ১৪৩১ থেকে ১৪৩৩ সাল পর্যন্ত সানোয়ার হোসেনের নামে ইজারা দেওয়া আছে। আইন অনুযায়ী তিনি এটি অন্য কাউকে হস্তান্তর করতে পারেন না। তবে পরিস্থিতি বিশৃঙ্খল হলে প্রশাসন ব্যবস্থা নেবে।
ঘটনার পর থেকে গুচ্ছগ্রামজুড়ে নেমে এসেছে চরম হতাশা। স্থানীয়দের দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ লুটকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Aminur / Aminur

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল