ঢাবিতে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের কমিটির নেতৃত্বে আবির-স্বাগতম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী তরুণ ছাত্রনেতা আবির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভগের আরেক শিক্ষার্থী স্বাগতম সুব্রত বাড়ৈ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়৷
নবনির্বাচিত সভাপতি আবির হোসেন বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় উত্তরনে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাজ করে যাবে। তাছাড়া স্বেচ্ছায় রক্তদান, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের জন্য হেল্প ডেস্ক কর্মসূচি, ফ্রি মেডিকেল সেবা, ফ্রি আইনি সহায়তা, কর্মসংস্থান তৈরি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কাজ করে যাব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক স্বাগতম বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু রয়েছে। আমরা তাদের জীবনমান উন্নয়নে কাজ করব। এছাড়া যে কোনো দুর্যোগ, মহামারীতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াব। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছি। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে আরো বৃহত্তর পরিসরে সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারব বলে আশাবাদী।
উল্লেখ্য, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি এবং প্রধান উপদেষ্টা হিসেবে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাথে কাজ করছেন সংসদ সদস্য ও বাংলাদেশের জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied