মোংলায় চিংড়ি ঘের থেকে কুমির উদ্ধার
বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার আকরামের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয়রা ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বুড়িরডাঙ্গা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন তার চিংড়ি ঘেরে একটি কুমির দেখতে পান। এরপর তিনি বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন তিনি (আজাদ কবির) সকাল সাড়ে ১০টার দিকে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির কুমিরটি লম্বায় ৫ ফুট, বয়স ৮-৯ বছর এবং ওজন ১০ কেজি।
বন কর্মকর্তা মোঃ.আজাদ কবির বলেন, উদ্ধার হওয়া কুমিরটি সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হবে। সুন্দরবনের পশুর নদীর সাথে সংযোগকারী গোনা নদী হয়ে জোয়ারের সময় বুড়িরডাঙ্গার আকরামের ঘেরে চলে আসে কুমিরটি। যেসব জায়গায় মাছ বেশি সেসব জায়গাতেই কুমিরের বিচরণ বেশি হয়ে থাকে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ মোংলার সীমান্তবর্তী রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার পুকুর থেকে আরেকটি কুমির উদ্ধার করে বন বিভাগ।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied