পীরগঞ্জে সেনা সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেলিম রানা সজীব নামে এক সেনা সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে ২দিন ধরে অনশন করছেন জেসমিন নামে এক কিশোরী।জেসমিন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর সদর ইউনিয়নের শিয়াল ঝুড়ি গ্রামের মৃত জহুরুল হকের মেয়ে।
সেনা সদস্য সজিব পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের আজলাবাজ গ্রামের বাবুল হোসেনের ছেলে। জেসমিন বিয়ের দাবিতে দুইদিন যাবত অনশনে আছেন তার প্রেমিক সেনাবাহিনীর সদস্য সেলিম রানা সজিবের বাড়িতে।সরেজমিন গেলে তরুণী জানান, গত প্রায় ৩ বছর যাবত সজিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুযোগ নিয়ে সেলিম রানা সজিব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার নিজ বাড়িতে ও দেশের বিভিন্ন স্থানে আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত শনিবার মোবাইল ফোনে সেলিম রানা সজিবকে বিয়ের প্রস্তাব দিলে তাকে সজিবের বাড়িতে চলে আসার কথা বলে।
রবিবার সকাল সাতটায় প্রেমিকা বিয়ের দাবিতে সেনাবাহিনীর সদস্য সচিবের ঘরে এসে উঠেন। এ সময় সজিবের মা ও বাবা তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে সবাই সটকে পড়েন। নিরুপায় হয়ে সেনাবাহিনীর সদস্য সজিবের দাদার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে যেখানে অনশনে আছেন প্রেমিকা।এ বিষয়ে সজীবের মা, বাবা কোনো কথা বলতে রাজি হননি সেলিম রানা সজীবকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু
Link Copied