ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অনুমতি ছাড়াই রাস্তা কাটছে চট্টগ্রাম ওয়াসা! বন্ধ করলেন কাউন্সিলর শহিদ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ৩:৪৩

সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই কাজের নামে নতুন কার্পেটিং করা রাস্তা কেটে নাগরিক ভোগান্তী বৃদ্ধি করছে চট্টগ্রাম ওয়াসা। নাগরিক সুবিধার কথা চিন্তা করে  ওয়াসার এধরণের গর্হিত কাজ বন্ধ করে দিয়েছে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। ওয়ার্ডের ডিসি রোডের সংযোগস্থল চন্দনপুরা ইউসুফ আলী মসজিদের সংলগ্ন সোবাহান প্যারাডাইজ এলাকায় গত সোমবার সন্ধ্যায় ঘটনা ঘটে। ওয়াসার এরকম মনগড়া কাজে নাগরিক ভোগান্তির পাশাপাশি বিপুল পরিমান সরকারি অর্থের অপচয় করছে বলে দাবী করছেন স্থানীয়রা। গেলো সপ্তাহে সিটি কর্পোরেশন পরিচালিত চন্দনপুরা গুল-এজার বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে শুরু হওয়া সড়কের ভাঙাচোরা অংশ ডিসি রোড মিয়ার বাপের মসজিদ হয়ে দেওয়ান বাজার পর্যন্ত মেরামত করে কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। ইতিপূর্বে এই সড়কটি চট্টগ্রাম ওয়াসা সংযোগ লাইনের কাজের জন্য একাধিকবার কাটাকাটি করে। যে কারণে প্রায় ১বছর যাবত সড়কটির মেরামত কাজ সম্পূর্ণ শেষ করতে পারছিলনা কর্পোরেশন। বর্ষা আসন্ন দেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে সড়কটি মেরামতপূর্বক নতুনভাবে কার্পেটিং করার ব্যবস্থা নিতে অনুরোধ করেন কাউন্সিলর শহিদ। অনুরোধে সাড়া দিয়ে জনদুর্ভোগ লাঘবে মেয়র গত সপ্তাহে সড়কের এই অংশ মেরামত ও কার্পেটিং করার ব্যবস্থা  নেন। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দুর্ভোগের লাঘব হয় ও জনজীবনে স্বস্থি ফিরে আসে। কিন্তু চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের গতকাল সোমবারের সন্ধ্যায় ঘটে যাওয়া দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলমকে অবহিত করেন।
তিনি খবর পেয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে ওয়াসার লোকজনের কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে রাস্তা কাটার অনুমতি নেয়া হয়েছে কিনা দেখতে চান। ওয়াসা কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিক কাজ বন্ধ করে দিয়ে যতটুকু সড়ক কাটা হয়েছে তা ভরাট করে দেয়ার ব্যবস্থা নেন। এসময় কাউন্সিলর শহিদ বলেন, বর্ষার পূর্বে কর্পোরেশনের কোন অনুমতি ছাড়া যদি ইচ্ছামাফিক সড়কে খোঁড়াখুঁড়ি ও কাটকাটি করে তাহলে ঝুঁকি ও জনদুর্ভোগ বাড়বে। তিনি ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,তাঁরা কোন ধরনের সমন্বয় না করেই যখন তখন সড়কে কাটাকাটি করে। বর্ষার পূর্বে কোন সংস্থাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যাতে রাস্তা কাটার অনুমতি না দেয় তা মেয়রকে নজরদারিতে রাখার অনুরোধ জানান শহিদ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির