ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১২-৪-২০২২ বিকাল ৫:৪৭
পঞ্চগড়ে সাজাপ্রাপ্ত আসামী আল ইমরান কে আটক করেছে তেঁতুলিয়া থানা পুলিশ। সোমবার (১১এপ্রিল) রাতে ঢাকায় আটক করে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটক আল ইমরান তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি গ্রামের শমসের আলীর ছেলে।
 
জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার দক্ষিণ ঘাটিয়া পাড়া মৃত নুরুল ইসলামের ছেলে আঃ মজিদের কাছে পাথর ক্রয় করে, পাথরের টাকা নগদ পরিশোধ না করে ছয় লাখ ছয় হাজার টাকা উল্লেখ করে ব্যাংকের চেক দেয়। টাকা উত্তোলনের জন্য ব্যাংকে চেক জমা করলে আল ইমরানের হিসাব নম্বর টাকা নাই বলে ব্যাংক কতৃপক্ষ চেক ডিস অনার সনদ দেয়।
আঃ মজিদ বাদী হয়ে আল ইমরানের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত গত ২১ সেপ্টেম্বর ২০২০ সালে আসামী আল ইমরানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লিখিত টাকার দিগুন ১২লাখ ১২ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। মামলা চলাকালীন সময় হতে আসামী আল ইমরান পলাতক ছিল। সে দীর্ঘ দিন যাবত ঢাকার উত্তরা এলাকায় পরিচয় গোপন করে বসবাস করছিল। দীর্ঘ প্রচেষ্টায় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া নির্দেশে উপ- পরিদর্শক রাসেল ইসলাম ও ওয়ারেন্ট অফিসার এএসআই তাহমিদুল ইসলাম পলাতক আসামী আল ইমরান কে ঢাকায় আটক করে। 
 
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, আসামী আল ইমরান আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তার বিরুদ্ধে থানায় একাধিক গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। ঢাকায় তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়