ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পহেলা বৈশাখে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ১১:২৩

বুধবার (আজ) শেষে রাত পোহালে উঠবে নতুন সূর্য। রাঙা আলোয় ঘোষণা করবে বাংলা নববর্ষের আগমন। আগামীকাল বৃহস্পতিবার বাঙালি নানা আয়োজনে উদযাপন করবে পহেলা বৈশাখ।

নতুন বর্ষবরণ উপলক্ষে নিরাপত্তা ও সুশঙ্খল পরিবেশ বজায় রাখতে রাজধানীর রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, চারুকলা ইনস্টিটিউট, ঢাবি ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশপাশের এলাকায় নববর্ষে জনসমাগম কেন্দ্র করে যানবাহন চলাচলের বিশেষ নির্দেশনা কার‌্যকর হবে। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম রমনা বটমূল পরিদর্শনের সময় জানান, বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। একই সেঙ্গ তিনি বাংলা নববর্ষের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করার আহ্বান জানান।

যেসব সড়কে গাড়ি বন্ধ থাকবে : বাংলামটর থেকে ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর; ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা; মৎস্য ভবন থেকে শাহবাগ-কাঁটাবন; পলাশী থেকে শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং; বকশীবাজার থেকে শহীদ মিনার-টিএসসি; শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর; নীলক্ষেত থেকে টিএসসি।

বিকল্প সড়ক ; মিরপুর রোড থেকে সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান; রাসেল স্কয়ার থেকে সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান; মহাখালী থেকে সাতরাস্তা-মগবাজার-রাজমণি-ইউবিএল-গুলিস্তান; ফার্মগেট থেকে সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও; ফার্মগেট থেকে সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি-নাইটিংগেল-পল্টন-মতিঝিল; কাঁটাবন থেকে হাতিরপুল-বাংলামটর-সোনারগাঁও-ফার্মগেট; কাঁটাবন থেকে হাতিরপুল-বাংলামটর-মগবাজার-কাকরাইল-রাজমণি ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব