ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঘরবাড়ি ভাংচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ১:১৬
ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে ভুক্তভোগী মান্নান শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন। কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মামলার অন্য আসামিরা হলেন- বাদল মোল্যা, শাহাবুদ্দিন মোল্যা, সিজান মোল্যা, শামীম মোল্যা, মুক্তাকিন মোল্যা, নাঈম মোল্যা, সদ্ধি মোল্যা, নয়ন মিয়া, জাহাঙ্গীর মোল্যা ও ফয়সাল মোল্যা। তারা সবাই ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের বাসিন্দা।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বদরুল আলম বিটুলের নির্বাচন না করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেরদাউস হোসেনের নির্বাচন করায় বাদী তিলছড়া গ্রামের মান্নান শিকদার ও তার পরিবারের সদস্যদের সাথে বিটুলের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৯ এপ্রিল রাতে ইউপি চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল ও তার লোকজন লোহার রড, চাপাতি, শাবল, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে বাদীর বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা। বাধা দিতে গেলে বাড়িতে থাকা বাদী ও তার স্ত্রী ডলি বেগমকে এলোপাতাড়ি মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। 
 
ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল বলেন, বাদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা উল্টো আমার ভাগ্নেকে মারধর করেছে। আমি ও আমার কোনো লোক এ ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত নই।
 
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ