ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে : আ.জ.ম. নাছির


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ২:৫৭

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন বলেছেন সরকার বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিক লীগকে সর্বদা সতর্ক থাকতে হবে। গত মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন সিলভার প্যালে কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম অটোরিক্সা-অটোটেম্পো শ্রমিক লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের পরিচালনায় শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম ও তার বিচক্ষণ রাজনৈতিক কৌশলের  বদৌলতে আন্তর্জাতিক অঙ্গণে বৈশ্বিক করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব অর্থনৈতিক দূরাবস্থার মাঝেও দেশের দ্রব্যমূল্য শ্রমিকদের ক্রয় ক্ষমতার মধ্য রেখেছেন। সরকারের বিভিন্ন পদক্ষেপ ও টিসিবির মাধ্যমে এক কোটি অসহায় শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্পমূল্যে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছেন। শুধু তাই নয়, দেশব্যাপী প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। সরকার দৈনিক বর্তমানে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে বিনামূল্যে বই বিতরণ করছেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান করছেন। মুজিব বর্ষ উপলক্ষে লক্ষ লক্ষ গৃহহীনদের জমি ও বাড়ি উপহার দিয়েছেন। তাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও শ্রমিকদের উপকার হয়। মানুষের জীবন মান উন্নয়ন হয়। আগামী ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। নির্বাচনে জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে প্রস্তুতি গ্রহণের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগের সদস্য মোর্শেদ আকতার চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, দৈনিক সকালের সময়ের  চট্টগ্রামের ব্যুরো প্রধান এস.এম. পিন্টু, বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক ফেডারেশন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ওসমান গণি, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এয়ার মোহাম্মদ খোকন, রাশেদ, মোহাম্মদ খোকন, চট্টগ্রাম অটোরিক্সা-অটোটেম্পো শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ, আব্দুল হালিম আদু ও হুমায়ুন কবির প্রমুখ। 

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির