ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ৩:১৭
রাজশাহী নগরীতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা নিজামুল ইসলাম খান অথেল হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল মঙ্গলবার (১২ এপ্রির) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গনকা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপি। রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৫।  
 
সংবাদ সম্মেলনে র‌্যাব-৫-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, গত রোববার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় খেলার সময় শিশুদের মারামারির জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা অথেলের সাথে হ্যাপির হাতাহাতি হয়। পরে আহত অবস্থায় অথেলকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে অথেলের ছেলে সাব্বির ইসলাম খান বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি হিসেবে সাইদুল ইসলাম আজাদ ওরফে হ্যাপির নাম উল্লেখ করা হয়। আসামি হ্যাপি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তার আঘাতে অথেল নিহত হন।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম