ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে হোটেল মালিক ও শ্রমিকদের মানববন্ধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ৪:২৬

ঠাকুরগাঁওয়ের ২ হোটেল জরিমানার প্রতিবাদে হোটেল রেষ্টুরেন্ট মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।ঠাকুরগাঁও হোটেল রেষ্টুরেন্ট মালিক সমিতি, বেকারী মালিক সমিতি ও হোটেল শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন, হোটেল রোস্তোরা মালিক সমিতির সভাপতি অতুল কুমার পাল, সাধারণ সম্পাদক আলী বখতিয়ার, অর্থ সম্পাদক কাশেম, প্রধান উপদেষ্টা জয় চৌধুরী, উপদেষ্টা ওয়াসিম আকরাম, জেলা পরিবেশক সমিতির সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, বেকারী মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাদল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন উর রশিদ প্রমুখ।

জানা যায়, মঙ্গলবার বিকেলে শহরের গোওসিয়া ও রোজ হোটেলকে রোগাক্রান্ত বা পচা খাদ্যদ্রব্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৩ লাখ করে ৬লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।ওই দিনই বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনাকালে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন জরিমানার অর্থ প্রদান করতে ব্যর্থ হলে ওই ২ হোটেলের ম্যানেজারকে জেলহাজতে প্রেরন করা হয়।
 
উল্লেখ্য, বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৪ ধারা অনুযায়ী রোগাক্রান্ত বা পচা মৎস্য বা মৎস্যপন্য অথবা রোগাক্রান্ত বা মৃত পশু-পাখির মাংস, দুদ্ধ বা ডিম দ্বারা কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ প্রস্তুত, সংরক্ষণ বা বিক্রয় করলে অনূর্দ্ধ ৩ বছর কিন্তু অন্যুন ১ বছর কারাদন্ড বা অনধিক ছয় লাখ টাকা কিন্তু অন্যূন ৩ লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে।
 
পরবর্তিতে একই অপরাধ পুনরায় করলে ৩ বছর কারাদন্ড বা ১২ লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে