ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে গৃহহীন রহেদা বেওয়ার দুর্দশা ঘোচাল পুলিশ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৩-৪-২০২২ বিকাল ৫:১৩
দিনাজপুরের বিরামপুর উপজেলার রহেদা বেওয়া (৬৫) ভিক্ষাবৃত্তি করে চালাতেন সংসার। ছিল না মাথা গোঁজার ঠাঁই। স্বামীপরিত্যক্ত এই নারীর একটু মাথা গোঁজার ঠাঁই দিতে এগিয়ে যায় পুলিশ। তার দুর্দশা দূর করতে জমিসহ একটি দৃষ্টিনন্দন বাড়ী উপহার দিল দিনাজপুর জেলা পুলিশ।
 
শুধু রহেলা নয় দিনাজপুরের ১৩ টি থানা এলাকায় ১৩ গৃহহীন অসহায় পরিবারের এমন মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে জেলা পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন ও পুলিশের আইজিপির উদ্যাগে এ ঘরগুলো তৈরি করে দেয়া হয়েছে।
 
রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জমিসহ নির্মিত ঘরগুলো উপকারভোগীর কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। ভার্চুয়ালি উদ্বোধন শেষে গৃহহীন রহেদা বেওয়ার নিকট বাড়ির চাবি হস্তান্তর করেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।
 
ওসি বলেন, স্বামীপরিত্যক্ত গৃহহীন রহেলা বেওয়ার নামে ২ শতাংশ জমি ক্রয় করে ৪১৫ বর্গফুট আয়তনের দুইটি কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।
 
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম-পিপিএম (বার) বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর পরামর্শ অনুযায়ী হতদরিদ্রদের জন্য সুষ্ঠুভাবে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনেক মানবিক কাজ করে থাকে, অতীতেও করেছে; যা হয়তো এখন আরো বেশি দৃশ্যমান।’
 
পুলিশ সুপার আরো বলেন, ‘আমরা জনগণের খুব কাছে যেতে চাই। যাদের ঘর দেয়া হচ্ছে তাদের অনেকেই বিধবা নারী। তারা ভিক্ষাবৃত্তি ও গৃহপরিচারিকা হিসেবে কাজ করে মানবেতর জীবন যাপন করছিলেন। তাদেরই পাশে দাঁড়িয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন