বাঙালি সংস্কৃতি ধারণ করেই আমরা এগিয়ে যাব : মেয়র তাপস
‘বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রমনার বটমূলে আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মেয়র।
এ সময় শেখ ফজলে নূর তাপস বলেন, আজ আমরা রমনার বটমূলে সমবেত হয়েছি। রমনার বটমূলের এ বর্ষবরণ অনুষ্ঠান আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম ও অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে রমনার বটমূলের এ সাংস্কৃতিক মিশেল আমাদের পরিতৃপ্ত করে, বাঙালিত্বে সামগ্রিকতা দান করে। তাই, আমাদের এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
মেয়র তাপস আরো বলেন, দুই বছর বিরতির পর আবারো এ আয়োজন শুরু হয়েছে বলে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজনকে আরও উচ্ছ্বসিত করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাঙালি সংস্কৃতির পূর্ণতার পরিসরও বহুমাত্রায় উদ্ভাসিত হবে।’ এ সময় ঢাকাবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মেয়র তাপস।
এর আগে সকাল সাড়ে ৬টায় রমনার বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন মেয়র তাপস। সকাল ৮টার পর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ