হাটহাজারীতে ধর্ষক গ্রেফতার
চট্টগ্রামের হাটহাজারীতে ৭ বছরের শিশুকে ধর্ষণকারী জাহাঙ্গীরকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) র্যাব-৭-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত ব্যাক্তি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদলিয়া গ্রামের আমির আহম্মেদের ছেলে। র্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৭- সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ধর্ষিতা ভিকটিম ৭ বছরের শিশু স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত ১২ এপ্রিল দুপুরে তাদের বাড়ির সামনে লবণ বিক্রেতা এলে ভিকটিমের মা তার শিশু কন্যাকে নিয়ে লবণ বিক্রেতার কাছে লবণ কিনতে যান এবং ১০ কেজি লবণ ক্রয় করেন। একই বাড়ির ভিকটিমের মায়ের চাচাশ্বশুর মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী তাকে বলে রেখেছিলেন লবণ বিক্রেতা এলে তাকে জানানোর জন্য। ভিকটিমের মা তার চাচিশাশুড়িকে ডাকতে তার শিশু কন্যাকে পাঠান। ভিকটিম শিশু জাহাঙ্গীরের বাড়িতে এলে ঘরের মধ্যে কোনো লোক না থাকায় ধর্ষক মো. জাহাঙ্গীর ভিকটিমকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা তার শিশু কন্যাকে কোথাও খুঁজে না পেয়ে ডাকাডাকি করতে থাকলে ধর্ষক জাহাঙ্গীরের রান্নাঘর হতে ভিকটিম শিশু কন্যা কান্নাকাটি করতে করতে বের হয় মাকে উপরোক্ত ঘটনা বর্ণনা করে। ভিকটিমের বাবা তার অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হাটহাজারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেফতারের জন্য র্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান পরিচালনা করে বুধবার (১৩ এপ্রিল) তার বসতঘর হতে আটক করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর