ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দরদী সমাজ ও মানবিক পৃথিবীর প্রত্যাশায় ‘সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৪-২০২২ বিকাল ৭:৪৬

দরদী সমাজ ও মানবিক পৃথিবীর প্রত্যাশায় সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফল্যের পাঠশালা ফাউন্ডেশন’  বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

রাজধানীর সেগুনবাগিচায় চয়ন সাহিত্য ক্লাবের কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া সমাজের বিভিন্ন স্তরে অবহেলিত মানুষের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কবি লিলি হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার ওয়াসীম হক। ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মোঃ ইমরান হোসেন, সদস্য মোঃ সাঈদ জুনাইদ, ছাদিক শিকদার, মোঃ নুরুল হক, মোঃ মমিনুর রহমান, ইকসান রনি, এ জে ইকবাল, মোঃ শহীদুল হক, মোঃ রাসেল শেখ এবং মোঃ মঞ্জুরুল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীসহ  শ্রমজীবী ও অসহায় নারীদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, এই সংগঠন মানুষের মাঝে কল্যাণের প্রসার নিয়ে কাজ করবে। আর্থিক সাহায্যের পাশাপাশি মানুষের জীবনী শক্তিগুলো জাগিয়ে দিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সববয়সী মানুষকে প্রশান্তিময় জীবনের পথ দেখাবে এই ফাউন্ডেশন। অবহেলিত, পিছিয়েপড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবান মানুষের প্রতি আহবান জানান তিনি।

সাদিক পলাশ / সাদিক পলাশ

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব