ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কাঁচা আমের জিলাপির ‘রসগোল্লা’-কে জরিমানা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১১:২৯
সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারে ঝড় ওঠা রাজশাহীর (ক্রিয়েটিভ) সৃজনশীল মিষ্টির দোকান রসগোল্লার এ বছর রমজানের অন্যতম আকর্ষণ কাঁচা আমের জিলাপিতে আম না থাকায় ও  ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
 
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজশাহী উপশহরের নিউমার্কেটের সামনে রসগোল্লা নামক মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারার অপরাধ করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল-মারুফ অপরাধ বিবেচনা করে রসগোল্লা দোকানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
 
সাধারণ ভোক্তাসহ নাগরিক সমাজের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এ অভিযানে রাজশাহী রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ, বিএসটিআই রাজশাহীর সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল-মারুফ ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মহানগর এলাকায় ভেজাল খাদ্যবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে তারা লক্ষ্য করেন, রসগোল্লা নামক মিষ্টির দোকানে আমের তৈরি জিলাপি প্রকৃতপক্ষে আমের তৈরি জিলাপি নয়। আমের তৈরি জিলাপি নাম দিলেও তাদের তৈরি জিলাপিতে ময়দা, মসুর ডাল, মুগডালসহ বিভিন্ন প্রকার পাউডার ও রাসায়নিক কালার ফুড গ্রেইন ব্যবহার করে মূলত জিলাপি তৈরি করে।
 
আমের বিষয়ে দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে, আমের তৈরি জিলাপির কথা প্রচার এবং বিক্রয় করলেও প্রকৃতপক্ষে খুবই সামান্য পরিমান গাছ থেকে ঝরে পড়া ছোট আমের পেস্ট ব্যবহার করে তারা তাদের জিলাপি তৈরি করে, যা তাদের প্রচারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ভোক্তাদের সাথে প্রতারণার শামিল।
 
রসগোল্লা দোকানের মালিক গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, বিএসটিআই কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা, সাধারণ জনগণ, আগত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে তার ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এরূপ অন্যায়-অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি প্রদানপূর্বক ক্ষমা প্রার্থনা করে। তার এ কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম