কুতুবদিয়ায় নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে কর্মশালা
কুতুবদিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় কার্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরী টিপুর সভাপতিত্বে অনুষ্টিত হয় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে নিরোধ ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরিদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্রর সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আখতার বিউটি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধূরী, ইউপি চেয়ারম্যানদের মধ্যে কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জাালাল আহমদ ও সাংবাদিকদের মধ্যে কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. হাাছান কুতুবী।
এ সময় উপস্থিত ছিলেন- কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস কে লিটন কুতুবী, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, জনপ্রতনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, প্রসবকালে মা-শিশুর মৃত্যুহার কমানোসহ পরিকল্পিত পরিবার গঠনে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার জন্য সকলকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান