পাংশায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। রাজবাড়ী জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (২৩ জুন) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এএফএম শফিউদ্দিন পাতার সঞ্চলনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামল আল মামুন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার সাজবীদ হাসান শিশিল, সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান খোকন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত