ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে বারুহাস মেলা জমজমাট


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২২ বিকাল ৫:৩২

সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহ্যবাহী বারুহাস মেলা জমজমাট ভাবেই লেগেছে। প্রাচীনকাল থেকেই উপজেলা বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এলাকার মুরব্বীদের নিকট থেকে জানা গেছে, এই চাঁদের  পুর্নিমা রাতে জমিদার আমলে গড়ে উঠা চলনবিলের ঐতিহ্যবাহী ভাদাই মেলা প্রতি বছর হয় । কোভিট ১৯ মহামারী করোনার কারনে গত ২ বছর এই মেলা বন্ধ থাকা পর এবার জমজমাট ভাবে হচ্ছে।
সরেজমিনে মেলাতে গিয়ে দেখা যায়, জায়গা সংকটের কারনে ও মেলা ব্যবস্থাপনা দায়িত্বেও অভাবে  অনেক দোকানদার মেলা থেকে চলে এসে আশ পাশের গ্রামের ফাকা জায়গাতে বসেছে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকেও ক্রয় করছে। মেলাতে উপচে পরা ভীড়।
মেলাগামী জনগন আগামী ১ বছরের জন্য সংসারের সকল জিসিনপত্র কিনছেন। ময় মসল্লা থেকে শুরু করে সংসারের কাজের জন্য ডালি,কুলা,ঝাটা,টোপা,পাটি,কোদাল,কাচিসহ নানা ধরনের জিনিস। জামাইরা শ^শুর বাড়িতে মাছ ,মাংস,দই,ঝুড়ি,মিষ্টিসহ নানার ধরনের খাবার কিনে নিয়ে যাচ্ছেন।
মেলার পাশের গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ  বলেন, ২ বছর করোনার কারনে মেলা লাগে নাই।  এজন্য মানুষ আনন্দের সাথে মেলা করছে। তাছাড়া এলাকার মানুষ এবার চৈতালী ফসল ভালো দামে বিক্রি করছে। সকলের হাতে টাকা থাকায় মেলার জিনিস বেশী বিক্রি হচ্ছে। তাই বেশী দামেও কিনতে হচ্ছে। প্রায় সব দোকানদার তার মালামাল বিক্রি করছেন। মালামাল না থাকায় অনেকেই জিনিস কিনতে পারে নাই। 

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন