ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের আদি ফসল কাউন যব ঢেমসি বিলুপ্তির পথে


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৪-২০২২ বিকাল ৬:১৩
আশানুরূপ ফলন ও দাম না পাওয়ায় ঠাকুরগাঁওয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে আদি ফসল কাউন, যব ও ঢেমসি। এক সময় ব্যাপক ভাবে আবাদ হয়েছিল এ জেলায়। এখন আর  ওই সব ফসল চাষের প্রতি  কৃষকের আগ্রহ নেই। হাতে গোনা কয়েকজন কৃষক কাউন, যবের চাষ করছেন। তবে ঢেমসির আবাদ বিলুপ্তপ্রায়।
 
কৃষি বিভাগ জানায়, কাউন জৈষ্ঠ্য মাসে উঠে। যব উঠে গমের মৌসুমে। আর শীতের শেষে চাষ হয় ঢেমসির। সব ধরণের জমিতে চাষ হয় এসব ফসল। এ বছর জেলায় ২ হেক্টর জমিতে কাউনের আবাদ হয়েছে। জানা যায়, জেলার হাট-বাজার গুলোতে এখনও প্রতিকেজি কাউনের চাল বিক্রি হচ্ছে ১শ থেকে ১২০ টাকা দরে। ভোজন বিলাসীরা পায়েস, পিঠা ও নাড়– তৈরির জন্য কিনছেন এই দানাদার খাদ্যশস্য। যবের ছাতু বিক্রি হচ্ছে ২শ টাকা কেজি দরে। এর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়।
 
সদর উপজেলার নারগুন ইউনিয়নের সেন্টার হাট গ্রামের কৃষক সোহরাব হোসেন জানান, কাউন, যব ও ঢেমসির আবাদ করেছিলেন তিনি। ওই সব  আদি ফসলের আবাদ থেকে তিনি সরে এসেছেন। এখন তিনি ধান, পাট, আখ, ভুট্টা, গম ও সবজির চাষ করছেন। সময় মত আখের মুল্য না পাওয়ায় আখ চাষও তিনি ছেড়ে দিয়েছেন।সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুজাবর্নি গ্রামের কৃষক ফজলে রাব্বি ফজলু জানান, কৃষিতে এখন খরচ বেশি। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে শ্রমিকের মজুরি বেশি । তার উপর কৃষি উপকরণের মুল্য দিন দিন বাড়ছে। তাই কৃষক লাভজনক ফসল চাষে ঝুকছেন বেশি।
 
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, কৃষির আধুনিকীকরণ ও উচ্চ ফলনশীল জাত  উদ্ভাবনের ফলে লাভজনক শস্য উৎপাদন করছে কৃষকেরা । তবে কাউন, যব ও ঢেমসি চাষের  গুরুত্ব স্বীকার করে বলেন, কাউন চাষে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।  আদি  ফসল গুলো খরাসহিঞ্চু, রোগবালাই ও কীটপতঙ্গমুক্ত। কাউনের চালের ভাত, পায়েস, পিঠা ও নাড়– খেতে সু-স্বাদু। যবের ছাতু ও ঢেমসির চালের ভাত-খৈ পুষ্টিগুন সমৃদ্ধ। এ জাতীয় ফসলের বৈচিত্র ধরে রাখতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে