ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজার জেলা আওয়ামী লীগের দুর্নাম ঘোচাতে সা. সম্পাদক প্রার্থী ঘোষণা জুয়েলের


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৬-৪-২০২২ রাত ১০:৩৮
কক্সবাজার জেলা আওয়ামী লীগের রাজনীতিতে অনেকেই জেলা আওয়ামী লীগের প্রয়াত আমৃত্যু সভাপতি মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ঘনিষ্ট সহযোদ্ধা দাবি করে কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য কায়সারুল হক জুয়েল বলেছেন, তার বাবার আশীর্বাদে যারা বড় বড় নেতা হয়েছেন, তারা আজ আমাদের পরিবারের প্রতি চরম অবহেলা ও অবজ্ঞা করে যাচ্ছেন। একই সাথে রাজনৈতিক সততা ও আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। আমি সেই দুর্নাম ঘোচাতে কক্সবাজার জেলা আওয়ামী লীগকে সুসংঘঠিত করতে আসন্ন সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হয়েছি। শনিবার (১৬ এপ্রিল) কক্সবাজার শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 
 
কয়সারুল হক জুয়েল জেলা আওয়ামী লীগের প্রয়াত আমৃত্যু সভাপতি মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের কনিষ্ঠ সন্তান। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
 
জুয়েল সংবাদ সম্মলনে আরো বলেন, আমি আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের এই আশ্বাস দিতে চাই, আমি যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হই তাহলে কোনোদিন দলকে বিক্রি করব না। মনোনয়ন বাণিজ্য করব না, দখলবাজি করব না, কমিটি ও পদ বিক্রি করব না। এককথায় দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজে লিপ্ত হব না। 
 
তিনি বলেন, দলের স্বার্থে রাজনীতি করতে গিয়ে ১/১১-এর সময় গ্রেফতার হয়ে নির্মম শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। দীর্ঘ ৯ মাস জেল খেটেছি। তবুও বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করিনি। আপস করিনি অন্যায়ের সাথে।
 
জেলা আওয়ামী লীগে চরম দুর্বৃত্তায়ন চলছে দাবি করে জুয়েল আরো বলেন, আমার বাবা এ কে মোজাম্মেল হক কখনো কোনো অপকর্মকে প্রশ্রয় দেননি। আমিও কখনো অন্যায় কাজে জড়িত নই এবং ছিলাম না। কখনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, দিবও না। কিন্তু আজকে চারদিকে রাজনীতির নাম দিয়ে নানা অপকর্ম চলছে। তাদের অপকর্মগুলো দলের দুর্নাম ও জননেত্রী শেখ হাসিনার বিশাল অর্জনকে ধূলিস্যাৎ করছে। আমি সেই অনিয়মকে ভাঙতে এবং জেলা আওয়ামী লীগের হারানো ঐতিহ্য ফেরাতে আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছি। 
 
’৮০-এর দশকে পরিবারের আর্থিক দুরাবস্থার কথা তুলে ধরে জুয়েল বলেন, সে সময়ে আমাদের পরিবারে দৈনিক ইনকাম ছিলেন ৫০০ টাকা। সেখান থেকে পরিবারের জন্য ২০০ টাকা রেখে ৩০০টাকা পার্টির জন্য ব্যয় করতেন বাবা। দলের কঠিন সময়ে বাবা দলকে আঁকড়ে ধরেছিলেন বলেই নেতাকর্মীরা বাবাকে কক্সবাজার আওয়ামী লীগের বটবৃক্ষ হিসেবে আখ্যায়িত করেন। আমি বাবার সততাকে বুকে ধারণ করে রাজনীতির মাঠে আছি। 
 
সংবাদ সম্মেলন ও ইফতার পার্টিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা