সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
আজ ১৭ এপ্রিল (রবিবার) সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মুজিবনগর সরকারের ইতিহাস ও তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থী। প্রধান অতিথির ভাষণে অধ্যক্ষ শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসাথে মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভম হারানো মা-বোনদের প্রতি অকৃত্রিম সম্মান প্রদর্শন করেন।
মুজিবনগর সরকারের জাতীয় নেতাদের স্মরণ করে তিনি দিবসটির তাৎপর্য্য ও প্রেক্ষাপট তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন। তিনি আরো বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের সূচনার পরে ২৬ মার্চ জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। জাতির পিতার নেতৃত্বে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। আর মহান মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠানিক স্বীকৃতি ও আইনগত ভিত্তি স্থাপনে মুজিবনগর সরকারের কোন বিকল্প ছিলনা। মুজিবনগর সরকারের দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, কৌশল ও সময়োপযোগী দিক নির্দেশনার ফলে মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়।
এছাড়া এই সরকার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলেন যা মুক্তি সংগ্রামকে বেগবান করে। তিনি নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও নিজস্ব ঐতিহ্য হৃদয়ে ধারণ করে সুনাগরিক হওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে সকল শহিদের আত্নার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সাদিক পলাশ / সাদিক পলাশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য