মিরসরাইয়ে বাসচাপায় যুবলীগ নেতা নিহত
মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে বাস চাপায় রবিউল হোসেন সেলিম (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএম গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রবিউল হোসেন সেলিম জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ছিলেন।
এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ঘাতক তিশা পরিবহনের বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
জামান / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত