ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১১:৫৯

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত ১৫ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত এলডিপির ইফতার মাহফিলে দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে  রোববার (১৭ এপ্রিল) দুপুরে বটতলী মোটর স্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা কর্নেল অলিকে লোহাগাড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু৷

সমাবেশে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মিয়া মুহাম্মদ ফারুক, আওয়ামী লীগ নেতা শহীদুল কবির সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহ-সভাপতি হারুন অর রশিদ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।

ওই সময় বক্তারা অবিলম্বে কর্নেল অলিকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মোটর ষ্টেশন চত্বর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জয়নাল আবেদীন, বেলাল উদ্দিন, সাইফুল ইসলাম জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন অভি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সাদ্দাম, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জামাল উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজ্জাদ, রুবেল ও কুদ্দুস, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন রশীদ ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, মুর্শেদ, মাইনুদ্দিন, বেলাল উদ্দিন প্রমুখ।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি