ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে নারীর মৃতদেহ উদ্ধার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১২:২
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে আবাসিক হোটেল ড্রিম হ্যাভেন থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)। তিনি মিজান (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। রাত ১১টার দিকে সেখানকার বন্ধ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
 
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত১১ টার দিকে পুলিশ জানতে পারে নগরীর লক্ষ্মীপুরের হোটেল ড্রিম হ্যাভেনের একটি কক্ষে এক নারীর মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে।
 
তিনি আরো জানান, স্বামী পরিচয় দেয়া মিজান দুপুর দেড়টার দিকে হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষের দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যান। পরে রাতেও মিজান না ফেরায় হোটেলের কর্মচারীদের বিষয়টি সন্দেহ হয়। এরপর তারা পুলিশে খবর দেন।
 
পুলিশের ধারণা, হোটেলে জয়নব বেগমকে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাদের দুজনের বাড়ি গোদাগাড়ীতে বলে উল্লেখ আছে। তবে হোটেলের খাতায় ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করা হয়। খাতায় জয়নবের নাম জুলেখা লেখা (২৭) হয়। কিন্তু তার জন্ম ১৯৮০ সালে। পরে পুলিশ জানতে পারে ওই নারীর বাড়ি নাটোরে। তিনি নাটোরের নারায়ণপুর এলাকার তসির প্রামাণিকের মেয়ে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম