লোহাগাড়ায় যুবলীগের আহ্বায়ক জহির উদ্দীনের ইফতারসামগ্রী বিতরণ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিজস্ব অর্থায়নে ৬ শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির উদ্দিন। রোববার (১৭ এপ্রিল) রাতে সদর ইউনিয়নের দরবেশহাটসহ ব্যক্তিগত অফিস থেকে ইফতারসামগ্রী তিনি অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা জাফর আহমেদ, আবদুল্লাহ আল সায়েম, কায়সার হাসান বাপ্পী, কামরুল ইসলাম নয়ন, সালাহ উদ্দিন সিকদার, জয়নাল আবেদীন বাবু, দিদারুল ইসলাম, আ ন ম আবদুল্লাহ বাবলু, জিয়াউল হোসেন, জুলফি মেম্বার, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন, নাছির উদ্দীন, জাহেদুল ইসলাম, আবদুল আউয়াল এহেছান প্রমুখ।
এ সময় মো. জহির উদ্দিন বলেন রাজনীতি মানে মানুষের সেবা করা। রাজনীতি করতে গিয়ে মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। দল-মত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আগামীতেও দেব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার