একটি টেকসই ও আদর্শ জীবন গঠনের শিক্ষা নিয়ে আসে রমজান : এমপি নদভী
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উদ্যোগে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে সোমবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর সভাপতি ও চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, প্রতি বছর রমজান আসে রহমত, নাজাত ও মাগফিরাতের সওগাত নিয়ে।
একটি টেকসই ও আদর্শ জীবন গঠনের শিক্ষা নিয়ে আসে এই রমজান। ইসলাম সাম্য-মৈত্রী, খোদাভীতি, আত্মসংযম, আত্মশুদ্ধি, শৃঙ্খলা, মমত্ববোধ, দান, ভালোবাসা ও ভ্রাতৃত্বের যে মহান শিক্ষা দিয়েছে, তা বাস্তবায়নের সুযোগ এনে দেয় রমজানের সিয়াম সাধনা। তিনি বলেন, মাহে রমজান মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। ড. আবু রেজা নদভী এমপি আরো বলেন, রোজাদারদের ইবাদত-বন্দেগির ভেতর দিয়ে সব ধরনের অন্যায়-অত্যাচার, অশোভন-অনাচার, দুরাচার-পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করে একত্রে ইফতার, দীর্ঘ তারাবি নামাজ, সেহির- সবকিছুর মধ্যদিয়ে একজন রোজাদার ব্যক্তি মাসব্যাপী সিয়াম সাধনার দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত হন।
আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও প্রেস, পাবলিকেশন এন্ড এ্যাডভার্টাইজমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিওটি'র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিওটি প্রফেসর মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, প্রফেসর ড. ফসিউল আলম, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মুহাম্মদ সালেহ জহুর, মিয়া মুহাম্মদ ইসমাঈল মানিক, প্রফেসর আবদুর রহিম, জনাব মুহাম্মদ বদিউল আলম, আইআইইউসি'র প্রো-ভিসি প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিষ্ট্রার অধ্যাপক শফিউর রহমান, প্রবীণ সাংবাদিক জসিম উদ্দিন সবুজ, হাসান ফেরদৌস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শামসুল হকসহ বিপুল সাংবাদিক।
অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ