ঢাকা কলেজের শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৩
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দোকানের কর্মচারী, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আসতে থাকেন।
আহতরা বিভিন্ন দোকানের কর্মচারী। তারা হলেন- সাজ্জাদ (২৫), মো. সেলিম (৪২), মো. রাজু (১৬), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল (১৫) ও মো. রাহাত (১৯)। এছাড়া ঢাকা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আলী (২২) আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ সাংবাদিক আহত হয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। ইটপাটকেলের আঘাতে বিভিন্ন দোকানের ৮ কর্মচারী এবং ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়ে জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
জানা গেছে, সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারো ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়তে দেখা গেছে। ছাত্রদের মধ্যে অনেককে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। ইটের আঘাতে বেশ কয়েকজনকে আহত হয়েছেন বলে জানা গেছে।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ