পঞ্চগড়ে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) রাত ৯টায় মিছিল করার সময় পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলা ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক জুয়েল রানা (২৯), জেলা ছাত্রদলের সদস্য রাশেদুল হক আকরাম রাশেদ (২৯), পারভেজ মোশারফ (২৫), শাহিনুর রহমান শাহিন (২৫) এবং আসাদুল ইসলাম (২০)।
জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি আংশিক ঘোষণা করায় সোমবার রাতে পঞ্চগড় শহরের এলজি শোরুমের সামনে থেকে মহাসড়কে একটি আনন্দ মিছিল বের করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গেলে পুলিশ ধাওয়া করে ৫ নেতাকর্মীকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারত। তাই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied