শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ : মার্কেটে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নূরজাহান মার্কেটে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। বাজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় একটি পেট্রলবোমা চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে দোকানে আগুন লেগে যায়। দোকানকর্মীরা পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অন্যদিকে চন্দ্রিমা সুপার মার্কেটের ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাস্তায় নেমেছেন শিক্ষকরা। দুপুর ১২টার দিকে রাস্তায় নেমে ব্যবসায়ীদের হামলার মুখে পড়েন শিক্ষকরা। তারা শিক্ষকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে শিক্ষকো অভিযোগ করেছেন।
নিউমার্কেট ছাড়াও আশপাশের অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা রাফিন প্লাজা, বলাকা সিনেমা হল ও গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। ছাদে থাকা ঢাকা কলেজের ছাত্ররা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুড়ছেন। রাস্তায় থাকা ব্যবসায়ীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে চন্দ্রিমা মার্কেটের সামনে থাকা ঢাকা কলেজের ছাত্ররা কিছুক্ষণ পরপরই সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ীদের ধাওয়া দিচ্ছেন। ব্যবসায়ীরাও পাল্টা ধাওয়া দিচ্ছেন।
এর আগে সকাল ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ী ও দোকানের কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজও পাওয়া যায়। সংঘর্ষের একপর্যায়ে বেলা ১১টার পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন।
উল্লেখ্য, গতকাল সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির জেরে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঢাকা কলেজের একাধিক ছাত্র জানান, তাদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে ঢাকা কলেজের আবাসিক হল থেকে কয়েকশ ছাত্র লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হল থেকে বের হয়ে নিউমার্কেটে যান। এ সময় নিউমার্কেটের কিছু দোকান ভাংচুর করা হয়। পাশাপাশি কিছু ব্যবসায়ীকে মারধর করা হয়। এরপর নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বেরোলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
অন্যদিকে ব্যবসায়ীরা বলেছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খেতে এসেছিলেন। খেয়ে তারা টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের তর্কাতর্কি হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাংচুর করতে থাকেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হয়ে আসেন।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ