ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গণমাধ্যমকর্মীদের নিয়ে র‍্যাব-৫-এর মতবিনিময় ও ইফতার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ৩:১১
রাজশাহীতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে র‍্যাব-৫-এর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া র‍্যাব-৫ রাজশাহী সদর দপ্তরের সম্মেলন কক্ষে রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ, আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে র‍্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
মতবিনিময়কালে র‍্যাব-৫-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা বলেন। এছাড়াও তিনি  মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে র‍্যাব-৫-এর কার্যক্রম সম্পর্কে সংবাদ প্রকাশ করে সাথে থাকায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে পাশে থাকবার আহ্বান জানান। 
 
তিনি এ সময় গত তিন মাসের সফলতার কথাও তুলে ধরেন। গত তিন মাসে র‍্যাব-৫ এক জঙ্গিকে গ্রেফতার করে। ২৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪২ রাউন্ড গুলি, ১৪টি ম্যাগজিন, ১৮ কেজি ৮৫০ গ্রাম হেরোইন, ২৫৯১ বোতল ফেনসিডিল, ১৩১৭৯ পিস ইয়াবা, ২৬৯ কেজি ১০৯ গ্রাম গাঁজা, ১২৩৬৪ লিটার ৫০০ গ্রাম দেশি মদ, ৮৯ বোতল বিদেশি মদ, ৮৪ ক্যান বিয়ার, ৪২২৩টি ট্যাপেন্টাডল, ৫৮০ টি ব্রুপিনরফিন ইঞ্জেকশন উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি, ভেজাল ব্যবসায়ী, ভুয়া ডাক্তার, প্রতারক, চোরাকারবারি, হত্যা ও ধর্ষণ মামলার ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম