ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে প্রতিপক্ষের মারধরে ভাবি-নন্দাই হাসপাতালে


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ৩:১৬
পূর্বশত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে শিপন মোল্যা (২৮) ও রেশমা বেগম (৩০) নামে দুজনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। সোমবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা সম্পর্কে ভাবি-নন্দাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছেন।
 
এ ঘটনায় আহত শিপন মোল্যার স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে সোমবার বিকালে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে সোমবার ভোরে প্রতিপক্ষ হবি মোল্যা, তারা মোল্যা, ঝানু মোল্যা, আহাদ আলী, টিটুল, মিজান, তানজিল, রব্বান, বিল্লাল, ফেলু ও ইব্রাহিমসহ ২০/৩০ জন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে শিপন মোল্যার বাড়িতে গিয়ে লোকজনকে মারধর করে। তারা বসতঘরের মালামাল ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এ সময় গুরুতর আহত বাদী হোসনেয়ারার স্বামী শিপন মোল্যা ও তার বড় ভাইয়ের স্ত্রী রেশমা বেগমকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়। 
 
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ