ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- রাণীশংকৈল থানার বলাঞ্চা গ্রামের কমির উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের নজরুল ইসলামের ছেলেে ইউনুস আলী ও বদির উদ্দীনের ছেলে সেকেন্দার আলী, উপজেলার চন্দন চৌহাট গ্রামের কতিব উদ্দীনের ছেলে আব্দুল জলিল, বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর বালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে কফিল উদ্দীন। এদরে মধ্যে সেকেন্দার আলী ও নজরুল আলী পলাতক রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খলিলুর রহমান, তোফাজ্জল হোসেন ও মজিবর রহমানকে খালাস দিয়েছে আদালত।
সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ আমাদের প্রতিনিধিকে জানান, ২০১০ সালের ১৪ র্মাচ ভুট্টাক্ষতে একটি মস্তকবিহীন মরদেহ পাওয়া গেলে বালিয়াডাঙ্গি থানার এসআই মো. আতিকুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের তরেন, যার তদন্তভার একই থানার আরেক এসআই মো. আতিকুল ইসলামের ওপর অরর্পিত হয়। তিনি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলে তার দেয়া তথ্যে ইটভাটা থেকে একটি মস্তকের কঙ্কাল উদ্ধার করেন।
এই আইনজীবী আরো বলেন, পরর্বতীতে মামলার তদন্তভার এসআই ফরহাদ আলীর ওপর অর্পিত হলে তিনি আটজনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরর্বতীতে জেলা সিআইডির পরিদর্শক মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে আটজনকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করে পুনরায় অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার পর আদালত এ রায় ঘোষণা করে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ