সভাপতি মাসুম বিল্লাহ্-সম্পাদক মোফাজ্জল হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী একবছরে জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোফাজ্জেল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলীরা ইফতার মাহফিল শেষে এ কমিটির অনুমোদন দেন। উপদেষ্টামন্ডলীরা হলেন মো: কাউছার মাহমুদ, শামীম রেজা, সাজ্জাদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, আশিকুর রহমান রিপন, আনোয়ারুল ইসলাম, আইমান সাইদ ও জুয়েল।
নব-নির্বাচিত সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম থেকে সংগঠনের সাথে জড়িত। সবসময় নীরলস শ্রম দিয়েছি। সংগঠনটির দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠার সাথে সংগঠনের স্বার্থে কাজ করতে চাই। এজন্য সকল সিনিয়র বড় ভাই ও জুনিয়রদের সহযোগিতা প্রয়োজন, আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাবে আমাদের সংগঠন।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমাদের প্রাণের সংগঠন, সিনিয়রদের দেখে এ সংগঠনে আসা। সর্বোপরি সবার সহযোগিতা কামনা করছি যাতে আমরা সকলে মিলে এক সাথে সামনের দিকে এগিয়ে যায় এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি।
এছাড়াও কমিটিতে দায়িত্ব পেয়েছেন সহ: সভাপতি হিসেবে সাব্বির আহমেদ, আনিসুর রহমান, আশানুর কবির জীম।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাফিস মাহমুদ খান, কৌশিক হাসান ইমন, প্রিন্স আহমেদ সুজন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মুকিত ও তানভীর ফয়সাল অনিক।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল
কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ