ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তাড়াশে মদের আস্তানা ভেঙে দিলেন শেখ রাসেল ছাত্র সংগঠনের সদস্যরা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২২ বিকাল ৫:৪৭

সিরাজগঞ্জের তাড়াশে দেশি মদের আস্তানা ভেঙে দিয়েছেন গুরপিপুল শেখ রাসেল ছাত্র সংগঠনের সদস্যরা। সোমবার  (১৮ এপ্রিল) দিনব্যাপী দেশীগ্রাম ইউনিয়নের গুরপিপুল গ্রামকে মাদকমুক্ত করতে গুরপিপুল শেখ রাসেল ছাত্র সংগঠনের সদস্যরা গোপন তথ্যর ভিত্তিতে নিজ উদ্যোগে গুরপিপুল ধোলাপাড়া, গোসাইপাড়া, বেলপাড়াসহ প্রায় ১৫ থেকে ২০টি  দেশীয় মদ তৈরির আস্তানায় হানা দিয়ে মদ তৈরির সরাঞ্জামাদি ভেঙে ফেলেন।

এ সময় বসতবাড়িসহ বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা দেশীয় মদ জব্দ করে গুরপিপুল বাজারে প্রকাশে তা ফেলে দেয়া হয়। ধ্বংস করা দেশীয় মদের মূল্য ২ লক্ষাধিক টাকা।

এ কর্মকাণ্ডের সময় উপস্থিত ছিলেন- গুরপিপুল শেখ রাসেল ছাত্র সংসদের সভাপতি মো. আইয়ুব হোসাইন, সহ-সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বসাক, লিটন উরাঁও, পুলক কুমারসহ অর্ধ শতাধিক যুবক ও ছাত্র সংগঠনের সদস্য। 

এমএসএম / জামান

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং