থমথমে নিউমার্কেট এলাকা
মঙ্গলবার দিনভর থেমে থেমে সংঘর্ষের পর অবশেষে ছাত্র-ব্যবসায়ী দুপক্ষই রাস্তা ছাড়ে। ঢাকা কলেজের ছাত্ররা রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যান। এর পরপরই কলেজের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। এর কিছু পর ব্যবসায়ীরাও ফিরে যান।
বিবদমানরা সরে গেলেও থমথমে অবস্থা বিরাজ করছে নিউমার্কেট এলাকায়। সংঘর্ষের সময় ব্যবহৃত ইটের টুকরা যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। রাস্তায় মাঝে মাঝে দু-একটি অ্যাম্বুলেন্স চলছে। কিছু রিকসা ও মোটরসাইকেলও দেখা গেছে।
এরপর শক্ত অবস্থান নেয় পুলিশ। তারা নিউমার্কেট ওভারব্রিজের নিচে অবস্থান নেয়। বন্ধ করে দেয়া হয় সড়ক বাতি।
স্থানীয় এক ব্যক্তি জানান, শুনলাম সারাদিন ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি ভালো, তাই দেখতে েএসেছি।
সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে রেশে রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারো পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।
সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠিসোঁটা হাতে দলবেঁধে নিউমার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাংচুর। হাতে লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
মঙ্গলবার বিকেল পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজেরই অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন বলে নিশ্চিত করেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।
অপরপক্ষে ব্যবসায়ী এবং পথচারীদের অনেকে আহত হওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষকালেই আহত হন কয়েকজন পথচারী। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ