পাংশায় এমপি জিল্লুল হাকিমের অর্থায়নে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের অর্থায়নে বঙ্গবন্ধু চত্বর নির্মাণ করা হয়েছে। চত্বরটি নির্মাণ করা হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়র পরিষদ চত্বরে। বুধবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চত্বরটির উদ্বোধন করা হয়েছে। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির শাকিলের সার্বিক তত্ত্বাবধানে চত্বরটি নির্মাণ করা হয়েছে।
চত্বরটি উদ্বোধনের সময় তিনি বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের কাছে আমরা দাবি করেছিলাম আমদের ইউনিয়ন পরিষদে একটি বঙ্গবন্ধু চত্বর করার জন্য। তিনি তার নিজস্ব অর্থায়নের মাধ্যমে চত্বরটি নির্মাণ করে আমাদের সেই দাবি পূরণ করেছেন। আমরা ইউনিয়নবাসী তার প্রতি চিরকৃতজ্ঞ। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধরার সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবরক অর্পণের মাধ্যমে চত্বরটির উদ্বোধন করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আলহাজ মতিউর মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল আলম ছগীর এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত